মালদার বৈষ্ণবনগর থানার উদ্যোগে শুরু হল দুইদিন ব্যাপী এক সম্প্রীতিমূলক ভলিবল প্রতিযোগিতা। থানা সংলগ্ন পি ডবলু ডি ময়দানে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার।
জানা যায়, বৈষ্ণবনগর থানার অধিনস্ত ১০ টি গ্রাম পঞ্চায়েত অংশ নিয়েছে এই প্রতিযোগিতায়। আগামিকাল হবে ফাইনাল ম্যাচ। বুধবার দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন আইসি সঞ্জয় বিশ্বাস সহ অন্যান্যরা। এর সুচনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vchmwZULHeU