সাপের কামড়ে মৃত্যু হল এক ছাত্রের। মৃত ছাত্রের নাম জগৎ মন্ডল। সে নবম শ্রেনীতে পড়ে। ঘটনাটি মোথাবাড়ি থানার অন্তর্গত যুগোলটোলা এলাকার। পরিবার সূত্রে জানা গেছে, রাতে ঘরে ঘুমিয়ে ছিল জগৎ মন্ডল নামে ওই ছাত্রটি। কোথায় থেকে কীভাবে তার বিছানায় মশারির ভিতরে সাপ ঢুকে এবং ঘুমন্ত অবস্থায় থাকা জগৎ মন্ডল কে কামড়ায়। এরপর সে উঠে সাপটিকে ছুড়ে ফেলে চিৎকার করে। জগৎএর চিৎকারে তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে যায়। সে পরিবারে সদস্যদের জানায় তাকে সাপে কামড় দিয়েছে। পরিবারের সকলে তাকে তরিঘরি স্থানীয় বাঙ্গীঁটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে জগৎকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। মালদা মেডিক্যালে চিকিৎসা চলাকালীন আজ সকালে তার মৃত্যু হয়। ছেলের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মালদা