অন্য রুপে অদ্ভুত এক শিশুর জন্ম কে ঘিরে চাঞ্চল্য এলাকায়। শিশুটিকে দেখতে সাধারণ মানুষের ডল নামে শিশুটির বাড়িতে। এদিন ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের বেকিডাঙ্গা সুন্দর মুচি গ্রামে।
জানা গেছে আদিবাসী সম্পদাযের তুলতুলি কিসকু ও তার স্বামী সোম মুর্মু দিন মজুরের কাজ করে সংসার চালান। তাদের এক সন্তান বয়স দুই বছর। এরপর তুলতুলি কিসকু সোমবার সকালে একটি শিশুর জন্ম দেন। বারিতে শিশুটির জন্ম হয়। শিশুর জন্মের পর তুলতুলি কিসকু সহ তার পরিবার হতবম্ব হয়ে পরে। তারা দেখেন শিশুটির পেটের দিক থেকে নিচের অংশটি নেই। বুকের উপর দিক থেকে সব ঠিকঠাক থাকলেও হাত দুটি পাখির ডানার মত ফলে বাড়ির লোকজন হতবম্ব হয়ে পরে। এই খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের সাধারণ মানুষের ভির উপচে পরে সোম মুর্মুর বাড়িতে।
এলাকার এক বাসিন্দা শ্রামল কুমার দেব বলেন লোকের মুখে শুনে এসে দেখি শিশুটির নিচের প্রশন নেই। হাত দুটো পাখির ডানার মত, চোখ কান সাধারণ মানুষের মত, তাই দেখতে আসা, যদিও এদিন শিশুটির জন্মের পর ঘন্টা খানিক থাকার পরেই মৃত্যু হয় শিশুটির। এমন ঘটনায় অবাক প্রত্যেকেই।