মালদা

মহানন্দা নদী থেকে উদ্ধার এক যুবকের বস্তাবন্দি মৃতদেহ

পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের পুরাতন টোলা মহানন্দা নদীর ঘাট থেকে উদ্ধার এক যুবকের বস্তাবন্দি মৃতদেহ। মৃতের নাম মালেক আলি (২৪)। বাড়ি পার্শ্ববর্তী গ্রাম ইসলামপুরে। জানা গিয়েছে, গত বুধবার থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। এরপর শুক্রবার তার বস্তাবন্দিদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। স্থানীয়দের অনুমান তাকে খুন করা হয়েছে। কারন তার হাত পা বাঁধা অবস্থায় তাকে পাওয়া গেছে বস্তার মধ্যে থেকে। তার খুনিদের শাস্তির দাবি জানান এলাকাবাসীরা। ঘটনার তদন্তে পুলিশ।