মালদা

কালিয়াচকে ৩৪ নং জাতীয় সড়কে বাস ও লড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ৪০ গুরুত্বর জখম ৭

যাত্রীবাহী বেসরকারি বাস ও মালবাহী লড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১২ টা নাগাদ কালিয়াচক থানার অন্তর্গত সুলতানগঞ্জ এলাকার মালদা-কালিয়াচকের ৩৪ নং জাতীয় সড়কে। সংঘর্ষের জেরে জখম ৪০ জন যাত্রী। তাদের কালিয়াচকের সিমলাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে গুরুত্বর জখম ৭ জন যাত্রী, তারা বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 

        জানা গেছে, এদিন ওই বেসরকারি বাসটি ফারাক্কা থেকে মালদার দিকে আসছিলো। অন্যদিকে কালিয়াচক থেকে পাট বোঝায় করে ফারাক্কার দিকে যাচ্ছিলো ওই লড়িটি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে স্থানীয়রা পৌঁছে আহতদের উদ্ধার করে কালিয়াচক সিলামপুর  গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। ঘটনায় আহত হয় প্রায় ৪০ জন যাত্রী। জানা যায়, এদের মধ্যে সাত জনকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে পুলিশ এসে ঘাতক লড়ি এবং বাসটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।