জুলাই মাসের ৪ তারিখে ঠিকাদার খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ রায়গঞ্জের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের।এদিন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার রতন মজুমদারের নেতৃত্বে শতাধিক বাসিন্দা মিছিল করে থানায় এসে বিক্ষোভ দেখায়।
অভিযোগ থানায় ঢুকতে গেলে পুলিশি বাধার মুখে পরতে হয় বিক্ষোভকারীদের। মহিলাদের ধাক্কাধাক্কি করার অভিযোগ ওঠে এক পুরুষ অফিসারের বিরুদ্ধে। চরম উত্তেজনা দেখা দেয় থানার সামনে। চাপের মুখে ওই পুলিশ অফিসার ক্ষমা চাইলে পরিস্থিতি সান্থ্য। এরপর থানার সামনের রাস্তায় বসে তারা দোষীদের গ্রেফতার করার দাবি জানান।
বাসিন্দাদের অভিযোগ প্রকাশ্য দিনের আলোতে টিঙ্কুয়া ঠাকুরকে গুলি করে খুন করা হলো। কিন্তু ঘটনার ১০ দিনেরও বেশী সময় কেটে গেলেও এখনও পুলিশের হাতে ধরা পরেনি দুস্কৃতিরা। তাই পুলিশের কাছে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে।
উল্লেখ্য,৪ জুলাই বিকেল সাড়ে ৫টা নাগাদ রায়গঞ্জের অশোকপল্লীতে অমর সুব্রত ক্লাবের দুর্গা মন্ডপের সামনে টিঙ্কুয়া ঠাকুর(৩৫) নামে এক ঠিকাদারকে গুলি করে খুন করে দুস্কৃতিরা। এই ঘটনার পর থেকেই ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ায় রায়গঞ্জ জুরে। এরপর রায়গঞ্জ থানায় এই ঘটনার ভিত্তিতে একটি লিখিত অভিযোগ জানানো হয়।
এদিন বাসিন্দাদের বিক্ষোভ সামলাতে করা পুলিশি নিরাপত্তার ব্যবস্থা লক্ষ্য করা যায় থানা এলাকায়। খুব তাড়াতাড়ি যদি দুস্কৃতিদের না ধরা হয় তাহলে আগামীতে আরও বড় আন্দোলনে নামবেন বলে জানান রায়গঞ্জের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রতন মজুমদার।