বুধবার গাজোল ব্লকের কৃষি দপ্তরে কৃষক দিবসটি উদযাপন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন দপ্তরের এ.ডি.ও মানবেন্দ্র কুমার সাহা, কৃষি আধিকারিক অনুপ কুমার ঘোষ, কৃষি আধিকারিক সজল দাস, সহ আরও অনেকেই। এদিনের এই অনুষ্ঠানে গাজোল ব্লকের প্রতিটা অঞ্চলের শতাধিক মানুষ অংশ গ্রহ্ন করেন। কৃষক দিবস উদযাপনের পাশাপাশি এদিন ব্লকের সর্বোশ্রেষ্ঠ কৃষক হিসেবে অরুন চন্দ্র রায়কে কৃষক রত্ন প্রদান করেন উপস্থিত বিশিষ্টরা। সেই সঙ্গে দশ হাজার টাকার চেক কৃষি দপ্তরে্র তরফে ওই কৃষকের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/pfqiWdVky44