মালদা

এখনও বহু বানভাসির কাছে পৌঁছায়নি ত্রান।শহর তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন জেলা শাসক ও সভাধিপতিকে

বেশকিছু এলাকায় বন্যা দুর্গতদের কাছে পৌঁছায়নি ত্রান। তাই সোমবার কয়েক দফা দাবি নিয়ে মালদা জেলা শাসক আর ভিমলা ও মালদা জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মু-কে ডেপুটেশন দেন শহর যুব তৃণমূলের সাধারন সম্পাদক বিশ্বজিত মণ্ডল।

               যুব তৃণমূলের সাধারন সম্পাদক বিশ্বজিত মণ্ডল জানান, বন্যার জলে প্লাবিত বেশকিছু জায়গায় এখনও ত্রান পৌঁছায়নি। তার মধ্যে রতুয়া ১ ও ২ নম্বর ব্লক, হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লক, ওল্ড মালদা, গাজোল, বামনগোলা এই সমস্ত বেশকিছু এলাকায়। তাই বন্যার জল কমার সাথে সাথেই যেন ওই সমস্ত এলাকাগুলিতে পানীয় জলের জন্য নলকূপ, ওষুধ, বাচ্চাদের পুষ্টিকর খাবার ও বেশকিছু এলাকায় চুরি ছিনতাই দেখা দিয়েছে সেদিকে প্রশাসনের করা নজরদারি দেওয়া। এই সব দাবি নিয়ে আজ তারা ডেপুটেশন দেয়।