বিয়েতে রাজি না হওয়ায় পাত্রীকে তুলে নিয়ে গিয়ে খুনের চেষ্টা। বাঁধা দিতে গেলে পরিবারের ওপর হামলা চালানো ও খুনের চেষ্টার অভিযোগ উঠলো পাত্র ও তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে পাত্রীর মা সরলা রবি দাস। পাত্রীর ভাই রাজু রবি দাস আহত হলেও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে আজ সকালে মালদার গাজোল থানার রানীগঞ্জে।
জানা গিয়েছে পাত্রীর নাম রিমা রবিদাস। সে জানায় তাকে কয়েকদিন ধরেই ওই গ্রামের যুবক টুটু মল্লিক তার বোন ঝর্ণা মল্লিকের মাধ্যমে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু এই বিয়েতে অস্বীকার করে সে। অভিযোগ এই নিয়ে তাদের মধ্যে বচসাও হয়। অভিযোগ আজ সকালে টুটু মল্লিক রিমার বাড়িতে হামলা করে। রিমাকে খুনের চেষ্টা করলে বাঁচাতে আসে তার ভাই ও মা। এরপরে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে চরাও হয়ে মারধর শুরু করে। ঘটনার গোলমালে স্থানীয় গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায় আহত মা ও ভাইকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে ভাইকে ছেড়ে দেওয়া হলেও মাকে মালদা মেডিক্যালে স্থানান্তর করে। ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/f-hvLfxMQ0w