প্রভু ভক্তি নাকি কাকতালীয়? এখনো চলছে জল্পনা। তবে মর্মান্তিক ভাবে বিদুৎ পিষ্ঠ হয়ে মারা গেল চার সারমেয়। আর শেষ যাত্রাতেও বাচিয়ে গেল এলাকাবাসীদের প্রাণ। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের। সকাল থেকেই রায়গঞ্জে চলছে বৃষ্টি। বিকেলের দিকে সেই বৃষ্টি থামার পরেও এলাকা গুলি জলমগ্ন হয়েছিল।
তার মধ্যে লোহা কালীবাড়ি এলাকার একটি গলি বিদুৎ বাহী তারের সংস্পর্শে এসে মারন ফাদ নিয়ে অপেক্ষা করছিল। জমা জলের পরেও বেশ কিছুটা এলাকার মাটিতেও খালিপায়ে চলতে গেলে সামান্য বিদুৎ এর অনুভব পাচ্ছিলেন কেউ কেউ। কেউ আবার তা অমান্য করেই জমা জলের ওপর দিয়ে যাবে বলে মনস্থির করে নিয়েছে। এলাকার শিশু কিশোররাও দীর্ঘ তাপদাহর পর জমা জলে হুটোপটি করবে করবে করছে। আচমকা সকলের প্রিয় এলাকার পথ কুকুর বা স্ট্রিট ডগ টমি সেই জলের ওপর দিয়ে যেতে গিয়েই চিৎকার করে সেখানেই লুটিয়ে পরে। টমির চিৎকারে ছুটে আসে তার পাঁচ সঙ্গী লালু, কালু, ভোলা আরও দু কুকুর সঙ্গী। টমিকে পড়ে থাকতে দেখে তাকে বাঁচাতে ছুটে যায় সবাই। কিন্তু মুহুর্তের মধ্যে তারাও শেষ চিৎকার দিয়ে বিপদের জানান দিয়ে লুটিয়ে পরে সেখানেই। পাঁচ জনের মধ্যে একজন কুকুর বেঁচে গেলেও মারা যায় চারজন। এলাকার বিভিন্ন বাড়ির এটো কাটা খেয়ে বেঁচে থাকা সারমেয়র দল শেষযাত্রাতেও তাদের প্রভুভক্তির অন্যতম নজির রেখেই মারা গেল।