মালদা

২৭ তম গাজোল উৎসব ও সিধু-কানু-বিরসা-জিতু মেলার সূচনা হল গাজোলে

গাজোল পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় ও গাজোল উৎসব কমিটির পরিচালনায় আজ সূচনা হল ২৭ তম গাজোল উৎসব ও সিধু-কানু-বিরসা-জিতু মেলা। আজ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গাজোল এইচ এন এম হাই স্কুল মাঠে। আজ এই অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন গাজোলের বিধায়কা দীপালি বিশ্বাস, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস কুন্ডু, গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, রঞ্জিত বিশ্বাস সহ আরও অনেকেই। গাজোল ব্লক ক্যাম্পাস থেকে একটি সভা যাত্রা করা হয়। যা গাজোল শহর পরিক্রমা করে এসে গাজোল এইচ এন এম হাই স্কুল মাঠে শেষ হয়। সভাযাত্রায় প্রায় শতাধিক মানুষ অংশ গ্রহন করেন। এরপর ফিতে কেটে সূচনা করা হয় মেলার। পুষ্প প্রদর্শনী, শিশু উৎসব, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বইমেলা, ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান মডেল, সামাজিক সুরক্ষা, কৃতী সংবর্ধনা, সাহিত্যচর্চা, বিবাহ নিবন্ধীকরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় গাজোল উৎসব প্রাঙ্গনে। এই নিয়ে সাজো সাজো রব মেলা প্রাঙ্গনে। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/D5nF_TbvaVc