প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার চেষ্টা করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কালিয়াচক থানার আলিনগর বাজার এলাকায়। গুরুতর জখম ওই ব্যবসায়ী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
জানা গেছে, আহত ব্যবসায়ীর নাম নুরুল ইসলাম।
তিনি কালিয়াচক থানার আলিনগর বাজার এলাকায় কমপ্লেস্ক তৈরী করছিলেন। সেই সময় মার্কেটের একটি ঘর দখল করতে এলাকায় হাজির হয় সালাম মিঞা ও তাঁর দলবল বলে অভিযোগ। এতে বাধা দেন নুরুলবাবু। এরপরই ধারালো অস্ত্র দিয়ে নুরুলের উপর হামলা করে ওই দুষ্কৃতীরা। স্থানীয়রা ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে খবর। এই মর্মে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জখম ব্যবসায়ী নুরুল ইসলাম জানান, প্রায় ১৫ জন দুষ্কৃতী এসে তার ঘর দখল করতে চাইলে বাধা দেন তিনি। আর এই কারনেই ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায় দুস্কৃতীরা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/w0-Hc5B9Y1I