উত্তরদিনাজপুর

এক অজ্ঞাত পরিচয় কিশোরের রহস্যজনক মৃত্যু রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে

এক অজ্ঞাত পরিচয় কিশোরের রহস্য মৃত্যু উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে। জানাগেছে শুক্রবার রাত ৮ টা নাগাদ কয়েকজন যুবক ওই অজ্ঞাত পরিচয় কিশোরকে আহত ও রক্তাত অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরী বিভাগে পৌছে দিয়ে চলে যায়। যারা জরুরী বিভাগে পৌঁছে দেন তারা জানিয়েছিলেন ওই অজ্ঞাত পরিচয় কিশোর দুর্ঘটনায় আহত হয়েছেন। কিন্তু পথ দুর্ঘটনার কোনো বিস্তারিত রিপোর্ট লেখানো হয়নি জরুরী বিভাগে। রাতে ১০.৩০ নাগাদ ওই বছর ১৪-১৫-র কিশোরের মৃত্যু হয়। স্বাভাবিক ভাবেই ওই কিশোরের মৃত্যুর কারন নিয়ে রহস্য দানা বাধছে। হাসপাতাল এর চিকিৎসক সুত্রে জানাগেছে ওই কিশোরের শরীরে বাইরে থেকে খুব একটা ক্ষত চিহ্ন দেখা না গেলেও শরীরের ভেতরে বিভিন্ন যায়গায় আঘাত ছিল যথেষ্ট। যেই আঘাতগুলো কোনো দুর্ঘটনা থেকে হতেও পারে তবে তার থেকেও বেশী সম্ভাবনা কিশোরকে মারধোর করা হয়েছে বলে তাদের অনুমান। আর এখান থেকেই সন্দেহ দানা বাধছে কিশোরের মৃত্যুর রহস্যময় কারন নিয়ে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/wiRwJ4wUTQg