পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ে অটল বিহারি বাজপেয়ী-এর জন্মদিন উপলক্ষে বিজেপির পক্ষ থেকে সুশাসন দিবস পালন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচিত্র জগতের নায়ক জয় ব্যানার্জী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতৃত্ব সহ বহু মানুষ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্য বিজেপি নেতা জয় ব্যানার্জী পুলিশ এবং তৃণমূল কর্মীদের বিরুধে আক্রামন্তক বক্তব রাখেন। তিনি বলেন, এই সভায় অনেক বাবা-কাকা, মা-মাসিরা রয়েছেন। আমরা চলে যাওয়ার পর যদি তাঁদের কোনওরকম হেনস্থা করা হয়, তাঁদের উপর অত্যাচার চালানো হয়, তবে আমরা থানায় ও বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাব। পশ্চিমবঙ্গের মধ্যে সেই ক্ষমতা আমার আছে।” তৃণমূল কিংবা পুলিশের নাম না করে এই মন্তব্য করেন বিজেপি নেতা জয় ব্যানার্জী। অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন উপলক্ষ্যে গতকাল পুরাতন মালদার মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ে বিজেপি-র সমাবেশে এসে সেখানেই এই কথাগুলি বলেন তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/YhbDx3UpHi8
মালদা