মালদা

জুয়ার ঠেকে হানা কালিয়াচক থানার পুলিশের বোর্ডমানি সহ গ্রেফতার ৪জুয়াড়ি

কালিয়াচক থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাত ১২ টা নাগাদ কালিয়াচকের পুরাতন বাবুরহাটের একটি জুয়ার ঠেক থেকে ৪ জন জুয়াড়ি কে গ্রেপ্তার করে। জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ রবিবার রাত ১২ টা নাগাদ কালিয়াচকের পুরাতন বাবুরহাটের একটি জুয়ার ঠেকে হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ ৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করে। তাদের সাথে থাকা বাকিরা পালাতে সক্ষম হয়। এদের কাছ থেকে উদ্ধার হয় ৩০২০ টাকার বোর্ডমানি ও জুয়ার অন্যান্য সামগ্রী। এদের মধ্যে তিনজন রবিউল শেখ, মিজান শেখ ও সুরজ সেখের বাড়ি কালিয়াচকের কালিকাপুরে। সামিউল সেখের বাড়ি বালিয়াডাঙার আন্সারিপাড়ায়। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/sXJ8vBucB5k