উত্তরদিনাজপুর

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ৩১ নম্বর জাতীয় সড়কে

রাতের অন্ধকারে কোন এক গাড়ি সাথে যন্ত্র চালিত ভুটুটির সংঘর্ষের জেরে মৃত্যু হলো একই পরিবারের তিন সদস্যের। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়া থানার ৩১নম্বর জাতীয় সড়কের আতালগোছ চা বাগান এলাকায়। পুলিশসূত্রে জানা গেছে মৃতদের নাম  ভুটভুটি চালক মঙ্গুলু বর্মন ( ৫৫), ময়না বর্মন (৪৫), বাছাই বর্মন (৪৫)তাদের প্রত্যেকের বাড়ি চোপড়া থানার আতালগোছ গ্রামে। ঘটনায় গুরুত্বর আহত এক শিশুকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই চোপড়া থানার কলাগছ থেকে আতালগোছ আসছিল।কাজ থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পরে পরিবারটি। এই ঘটনার জেরে মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া।  
 

            মৃতের আত্মীয় হরিশ চন্দ্র সিং জানান, রবিবার রাতে শিলিগুড়ি থেকে ইসলামপুর গামী কোন একটি গাড়ির সাথে ভুটভুটির সংঘর্ষ হয় চোপড়া থানার আতালগোছের চা বাগান এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয় তিনজনের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানার পুলিশ। মৃতদেহ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ঘাতক গাড়িটির তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ঘটনার জেরে বেশ কিছু সময় জাতীয় সড়কে যানজট হয় পড়ে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।