মালদা

এলাকায় অবৈধ ভাবে গজিয়ে উঠা মদের ঠেক ভাঙচুর করল পুরাতন মালদার ডাঙাপাড়ার মহিলারা

এলাকায় অবৈধ ভাবে বাড়িতে বাড়িতে বিক্রি করা হচ্ছে মদ। এরই প্রতিবাদে শনিবার মহিশবাথানি অঞ্চলের ডাঙাপাড়া এলাকার মহিলারা একত্রিত হয়ে অবৈধ মদ বিক্রেতাদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় মদের বোতল এবং মদ তৈরির সরঞ্জাম। এলাকার মহিলাদের অভিযোগ গ্রামে বেশ কয়েকটা বাড়িতে মদ বিক্রি করা হচ্ছে। এই নিয়ে তাদের বাড়িতে হচ্ছে অশান্তি। প্রায় দিন তাদের স্বামীরা ওই জায়গা থেকে মদ পান করে এসে বাড়িতে অশান্তি করে। অবৈধ ভাবে মদ বিক্রির ঘটনাটি পুলিশকে বার বার জানানো হয়েছে। কিন্তু পুলিশ আসলে সবাই পালিয়ে যায়। আবার পুলিশ চলে যাবার পর যে যার মতো মদ বিক্রি করতে শুরু করে দেয়। তাই এদিন গ্রামের মহিলারা ওই সমস্ত মদের ঠেকে ভাঙচুর চালায়।