উত্তরদিনাজপুর

তৃনমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবে জনতা ,দৃড় বিশ্বাস তৃনমূল নেতৃত্বের

রায়গঞ্জ পুরনির্বাচনের প্রচারের শেষদিনে ঝড় তুললেন সবকটি দল। সকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে পায়ে হেটে নেতানেত্রী সহ দলের কর্মীরা মিছিল করে প্রচার সারলেন। প্রচারে বাদ যায়নি রায়গঞ্জের রাজপথও। রায়গঞ্জ পুরনির্বাচনের প্রচারের শেষদিনে ঝড় তুললেন সবকটি দল। এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক দল থেকে বিরোধী দল। বৃ্হস্পতিবার রায়গঞ্জের  রাজ পথে ঝড় তোলে তৃনমূল কংগ্রেস। আজ সকাল থেকেই তৃনমূল প্রার্থীরা নিজ নিজ ওয়ার্ডে তাদের দলীয় কর্মীদের সাথে নিয়ে জোর কদমে প্রচার চালায়। যেভাবে রাজ্য সরকার রাজ্য জুড়ে উন্নয়নের ধারা বইয়ে দিয়েছে তার সাথে সাথে আরো উন্নয়নের জন্য রায়গঞ্জের মানুষ দুই হাত তুলে তৃনমূল প্রার্থীদের আর্শিবাদ দিয়ে ভোটে জয় যুক্ত করবে দৃড় বিশ্বাস তৃনমূল নেতৃত্বের।