বাইকে করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। বৃহস্পতিবার বিকেল নাগাদ এই পথ দুর্ঘটনাটি ঘটে গাজোলের শ্রীপূর ও আকালপুরের মধ্যবর্তী এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে গাজোল থানার পুলিশ।
জানা যায়, মৃত ওই মহিলার নাম রোসনারা বিবি। বাড়ি সামসীর শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, এদিন বড় ছেলে এহিয়ারকে সঙ্গে নিয়ে মালদায় ডাক্তার দেখাতে আসেন রোসনারা বিবি। ডাক্তার দেখিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। পথে গাজোলের শ্রীকৃষ্ণ পুর ও আকালপুর এলাকার মাঝামাঝি এলাকায় এক কালর্ভাটের কাছে গাড়িটি নিয়ন্ত্রন হারায় ও রাস্তার ধারে থাকা সেফটি পিলারে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন রোসনারা বিবি ও তার সঙ্গে থাকা বড় ছেলে এহিয়ার। স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে গাজল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোসনারাকে মৃত বলে জানায়। যদিও এহিয়ার গুরুতর আহত অবস্থায় সেখানেই চিকিৎসাধীন বলে জানা গেছে। পড়ে গাজোল থানার পুলিশ গিয়ে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নীচের লিংকে
https://www.youtube.com/embed/oqgwPaW9yO0