উত্তরদিনাজপুর

ব্যাঙ্কে টাকা জমা দিতে এসে, ব্যাঙ্কের সামনে থেকে ছিনতাই এক ব্যাবসায়ীর দেড় লক্ষ টাকা

পুজোর মুখে ব্যাবসার টাকা জমা দিতে এসে ব্যাঙ্কের সামনে থেকে এক ব্যাবসায়ীর দেড় লক্ষ টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতিরা। এই ঘটনার জেরে  চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের দেবীনগরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে। ব্যাঙ্কের সামনে থেকে টাকা ছিনতাই এর ঘটনায় গ্রাহকেরা ব্যাঙ্কের সহকারি শাখা ব্যাবস্থাপককে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ।  

 

            জানাজায় রায়গঞ্জের দেবীনগরের মোবাইল ব্যাবসায়ী প্রদীপ দে তার ব্যাবসার টাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দেবীনগর শাখায় জমা দিতে আসেন। সোমবার ব্যাঙ্কে খুবই ভীর থাকায় প্রদীপ বাবু তার কর্মচারীকে লাইনে দাঁড় করিয়ে বাইরের রাস্তায় আসেন। সে সময়ই একটি মোটরবাইকে চেপে দুই দুষ্কৃতি দাঁড়িয়ে থাকা প্রদীপবাবুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার সাথে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগে ১ লক্ষ ৫৩ হাজার টাকা ছিল। পালিয়ে যায় দুই দুষ্কৃতিরা। এই ঘটনার পরই ক্ষুদ্ধ হয়ে ওঠেন ব্যাঙ্কের গ্রাহক থেকে স্থানীয় বাসিন্দারা। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রাহকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।