আই এম এ-র বারো ঘন্টার ধর্মঘটের জেরে চরম নাকাল মালদা মেডিক্যাল কলেজ এবং চিকিৎসা করাতে আসা রোগী ও তার আত্মীয়রা। এদিন প্রতিদিনের মত মালদা ও আশেপাশের উত্তর দিনাজপুর ও দক্ষিন দিনাজপুর থেকে শতাধীক রুগি হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা করাতে আসে। কিন্তু চিকিৎসক না থাকায় তাদের হয়রানীর মুখে পরতে হয়। এই নিয়ে রোগীরা ক্ষোভও প্রকাশ করে।
যদিও এই বিষয়ে মালদা মেডিক্যাল কলেজের সহকারী সুপার তথা আই এম এর মালদা জেলার সহকারী সভাপতি জ্যোতিষ চন্দ্র
দাস বলেন হাসপাতালের এমারজেন্সী পরিসেবা ঠিক রয়েছে। বর্হিবিভাগে চিকিৎসকেরা কালো ব্যাজ পরে চিকিৎসা করছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/KaiOeq8sue4