নিশ্চয় যান বন্ধ করে দেওয়ার আশঙ্কা করে আন্দোলনে নামল নিশ্চয়যান ও মাতৃযান চালক এবং মালিকরা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানানো হয়। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ উত্তর দিনাজপুর জেলার সমস্ত এম্বুলেন্সের চালকরা কর্মবিরতি পালন করে জেলা মুখ্য স্বাস্থ আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখায়। গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের প্রসূতীদের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ও জেলা সদর হাসপাতালে সন্তান প্রসবের জন্য বাড়ি থেকে নিয়ে আসা এবং সন্তান প্রসবের পর সদ্যজাত শিশুসহ প্রসূতীকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য স্বাস্থ্যদপ্তর প্রতিটি জেলার প্রতিটি ব্লকে নিশ্চয় যানের ব্যাবস্থা করেছিল। সম্প্রতি উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্যদপ্তর নিশ্চয় যান তুলে দেয়। জেলা থেকে নিশ্চয়যান তুলে দেওয়ার ফলে কয়েকশো নিশ্চয়যান চালক কর্মহীন হয়ে পরেন। এর পাশাপাশি গ্রামগঞ্জের দুস্থ প্রসূতীরা নিশ্চয়যান পরিষেবা থেকেও বঞ্চিত হয়ে পরবে। কর্মহীন হয়ে পরা নিশ্চয়যান চালকেরা তাদের কাজের দাবিতে আজ রায়গঞ্জ কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/ejNl2xDyq1k
উত্তরদিনাজপুর