পারিবারিক অশান্তির জেরে এক বৃদ্ধাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই পরিবারের বিরুদ্ধে। ঘটনায় ওই বৃদ্ধার বৌমাকে আটক করে ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগরের বিড়নগর ১ গ্রাম পঞ্চায়েতের সরকার পাড়া এলাকায়। জানা যায় বৈষ্ণব নগরের ভাঙন কবলিত এলাকার বেশ কিছু উদবাস্তু পরিবার বিরনগর হাইস্কুলের পাশে একটি নবনির্মিত বিল্ডিংএ থাকত। সেখানে মৃত দিগবিজয় মন্ডলের পরিবারও থাকত বলে জানা গেছে। কিন্তু বুধবার সকালে দিগবিজয়ের স্ত্রী ফুলকুনি মন্ডলের পা বাধা অবস্থায় ঝলসান মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বৈষ্ণব নগর থানায়। পরে পুলিশ এসে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি তার বৌমাকে আটক করে থানায় নিয়ে যায়। কিন্তু ঘটনার পর থেকে পরিবারের বাকি সদস্যরা পলাতক বলে খবর। এলাকাবাসির অভিযোগ পারিবারিক অশান্তির জেরেই এই খুন। যদিও ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/6e8axCXpeok