জেলা হাসপাতালের রক্ত সংকট মিটাতে এগিয়ে আসল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ধনকোইলে অবস্থিত হরিহরপুর লোকনাথ সেবাশ্রম এর সদস্যরা। সেবা আশ্রম এর পক্ষ থেকে প্রায়ত সক্রিয় সদস্য বিশ্বজিৎ সাহা স্মরনে রক্তদান শিবির আয়োজন করা হয় মন্দির প্রাঙ্গনে।এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ বিডিও মহম্মদ জাকারিয়া ও সমাজ সেবি দধি মোহন দেব শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য, কালিয়াগঞ্জ থানার ভার প্রাপ্ত আধিকারিক বিচিত্র বিকাশ রায়, কালিয়াগঞ্জ ব্যাবসায়ী সমিতির সম্পাদক সুনিল
সাহা, কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপ্রধান কার্তিক চন্দ্র পাল, হরিহরপুর লোকনাথ সেবাশ্রম সেবা সমিতির সম্পাদক স্বপন সরকার, সভাপতি প্রদীপ কুন্ডু, মন্দির প্রতিষ্ঠা দাতা মৃতুঞ্জয় বিশ্বাস, বিস্বদেব মঠ স্বামী শিবআত্মা মহরাজ, সমাজসেবী সুজিত দত্ত,হরিহরপুর লোকনাথ সেবাশ্রম সদস্য গৌতম চৌধুরী, ভানু কিশোর শর্মা, কমল ব্যানার্জী,জয়ন্ত বোস, সন্তোষ ভেঙানি, প্রসান্ত সিংহ, ধুর জ্যোতি রায় সহ অনান্যরা। আজ এই রক্ত দান শিবিরে প্রায় শতাধিক মানুষ সেচ্ছায় রক্তদান করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/blpcuZpxSaU
উত্তরদিনাজপুর