মালদা

লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ তিন যুবককে গ্রেফতার করল পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে পুরাতন মালদার আট মাইল এলাকায় হানা দেয় মালদা থানার পুলিশ। সেখানে হানা দিয়ে পুলিশ আটক করে তিন যুবককে। তাদের তল্লাশি চালিয়ে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করে ৫০ গ্রাম ব্রাউন সুগার(হেরোইন)। যার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। পুলিশ সূত্রে খবর ধৃতদের নাম অরিন্দম দাস, সমীর সিংহ, টিঙ্কু চৌধুরী। ধৃতদের বাড়ি পুরাতন মালদার সাহাপুর সেতু মোড় এলাকায়। পুলিশ ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানান।