অ্যাম্বুলেন্স চালক ও প্যাথল্যাব টেকনিশিয়ানের মধ্যে মারামারির ঘটনায় উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, শনিবার রাতে এক প্যাথল্যাব টেকনিশিয়ান মহম্মদ পজির সঙ্গে লায়ন্স ক্লাবের এক অ্যাম্বুলেন্স চালকের মধ্যে বিবাদ বাধে। দু পক্ষের মধ্যে হাতা হাতির ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন অ্যাম্বুলেন্স চালক মাহুদ্দিন বলে অভিযোগ। বর্তমানে ওই এম্বুলেন্স চালক ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় প্যাথল্যাব টেকনিশিয়ান মহম্মদ পজির অভিযোগ, পুরনো বিবাদের জেরে তার উপর আক্রমণ চালায় ওই অ্যাম্বুলেন্স চালক। যার কারনে এই ঘটনা ঘটে।
এদিকে অ্যাম্বুলেন্স চালকের অভিযোগ, শনিবার রাতে হাসপাতাল চত্তরে অ্যাম্বুলেন্স রাখতে আসলে ওই প্যাথল্যাব টেকনিশিয়ান মহম্মদ পজি হাসপাতালের চা দোকানিদের সাথে মিলে তার উপর হামলা চালায়। এমনকি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সেই সঙ্গে তাঁর গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় তারা।
যদিও এই ঘটনায় ইসলামপুর মহকুমা হাসপাতালের সুপার নারায়ন মির্দা বলেন, আমরা অবিলম্বে হাসপাতাল চত্তরে একটি ক্যান্টিন খোলার পরিকল্পনা নিয়েছি। সেবিষয়ে আলোচনা চলছে তাহলে এই ধরণের সমস্যার সমাধান হবে।