উত্তরদিনাজপুর

কালিয়াগঞ্জে বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও কর্মসূচী করা হয় বিজেপির পক্ষ থেকে

বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। বাদুরিয়ার ঘটনাকে কেন্দ্র করে মহেন্দ্রগঞ্জ বাজার পার্টি অফিসে থেকে ধিক্কার মিছিল বের করে থানা ঘেরাও কর্মসূচী করা হয় বিজেপি শহর ও গ্রাম মণ্ডলের পক্ষ থেকে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর দিনাজপুর জেলার রাজ্য নেতা প্রদীপ সরকার বলেন,"আমাদের পুলিশ প্রশাসন এতই ব্যর্থ যে একটি ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ থামাতে আধাসেনা নামাতে হচ্ছে। এটা রাজ্য সরকারের ব্যর্থতা। বাদুড়িয়ার ঘটনা নিয়ে তিনি আরও বলেন,"এর আগেও রাজ্যে সংঘর্ষ হয়েছে সরকার তা বন্ধ করতে পারেনি। আমাদের প্রশ্ন রাজ্য সরকার এই সংঘর্ষ বন্ধ করতে পারবে কিনা। রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বিবাদের ঘটনায় তিনি বলেন, "রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর কী কথা হয়েছে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী যেভাবে বলে দিলেন তা সংবিধান বিরোধী। রাজ্যের অভিভাবক হিসেবে রাজ্যপাল যা করেছেন তা ঠিক। আমরা তাঁকে সমর্থন করি। এই বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্য নেতা প্রদীপ সরকার, জেলা নেতা অমিত সাহা, ভবানি চরণ সিংহ, রুপক রায় শহর মন্ডল সভাপতি রানা প্রতাপ ঘোষ, গ্রাম মন্ডল সভাপতি কার্তিক পাহান, পাপি সরকার, কমল সরকার সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা।