নির্দল প্রার্থী জয়ী হওয়ায় তার সমর্থনে আয়োজন করা হয়েছিল বিজয় মিছিল। সেই মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে যাওয়ার সময় কর্মীদেরকে দিকে ইট ছুড়ে মারার অভিযোগ উঠল হেরে যাওয়া তৃণমূল প্রার্থীর পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের কাজি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইটের আঘাতে ৬ জন তৃণমূল কর্মী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ।
জানা যায়, কাজি গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় এবারে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী নেয়না বিবি। তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী মইনুর বিবি কে প্রায় এক হাজার ভোটে পরাজিত করেছেন। অভিযোগ নির্দল প্রার্থী নেয়না বিবির কর্মী সমর্থকরা বিজয় মিছিল করার সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মইনুর বিবি বাড়ির লোকজন মিছিলকে উদ্দেশ্য করে ইট ছুড়তে শুরু করে বলে অভিযোগ। ইটের আঘাতেই আহত হয় নির্দল প্রার্থীর 6 জন কর্মী সমর্থক বলে খবর।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/Y7vxeJIgfJs