মালদা

জমি নিয়ে বচসার জেরে দুই স্কুল ছাত্রীকে প্রানে মেরে ফেলার চেষ্টা করল ওই এলাকারই এক জমি মাফিয়া

কিছু জায়গা জমি নিয়ে বচসার জেরে দুই স্কুল ছাত্রীকে প্রানে মেরে ফেলার চেষ্টা। ঘটনায় অভিযুক্ত এলাকার জমি মাফিয়া। ঘটনায় আহত ছাত্রী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে আজ সকালে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কোরিয়ালপুর এলাকায়। আহত ছাত্রীদের নাম রুকসেনা খাতুন ও তান্দ্রেরা খাতুন। 

                 জানা গিয়েছে, জয়নাল আবেদিনের বাড়ির পাশে এক বিঘা জমি রয়েছে। অভিযোগ সেই জমিটিকে জবর দখল করার চেষ্টা করছে স্থানীয় জমি মাফিয়া হানান আলী। বেশ কয়েক বার সেই জমিটি দখল করার চেষ্টা করে ওই জমি মাফিয়ারা। বৃহস্পতিবার সকালবেলা হানান ও তার দলবল ওই জমিটি দখল করতে আসে। সেই সময় জয়নাল বাঁধা দিলে তাকে মারধর শুরু করে হানান ও তার দলবল। ঘটনায় বাবাকে মারতে দেখে দুই মেয়ে তার বাবাকে বাঁচাতে গেলে তাদের ওপর চরাও হয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রানে মেরে ফেলার চেষ্টা করা হয়। স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহত দুইজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখান থেকে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। তান্দ্রেরাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও রুকসেনার আঘাত গুরুত্বর থাকায় সে বর্তমানে মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে হানান ও তার দলবল পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।