মালদা

চলন্ত ট্রেনে রেল যাত্রীর ব্যাগ ছিনতাই, আপ মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের ঘটনা

ফের চলন্ত ট্রেনে রেল যাত্রীর ব্যাগ ছিনতাই। ছিনতাইকারীদের ধরতে গিয়ে ঝাঁপ বাবা ও মেয়ের। ঘটনায় আহত মেয়ে মৈত্রী ঝা। বাড়ি ইংরেজবাজার থানার কানীমোড় এলাকায়। সে কলকাতার এক কলেজের প্রথমবর্ষের ছাত্রী। ঘটনাটি ঘটেছে আপ মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

বুধবার হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে চেপে মালদায় আসছিল ওই ছাত্রী সহ গোটা পরিবার। পথে ফারাক্কা ও চামা গ্রামের মাঝামাঝি জায়গায় সিগন্যাল না পেয়ে ট্রেনটি থেমে যায়। সেই সময় হঠাৎ ট্রেনের ওই কামড়ায় উঠে মেয়েটির ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় এক ছিনতাইবাজ। সেই সময় ছিনতাই বাজকে ধরেতে বাবা ও মেয়ে ছুটে গেলেও ছিনতাইবাজ পালিয়ে যায়। সেই সময় ওই ছাত্রীর পায়ে গুরুতর আঘাত লাগে। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে। এরপর মালদার ষ্টেশনের জিআরপি দপ্তরে পুরো বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর ট্রেনটি মালদা টাউন স্টেশনে এসে পৌঁছলে মালদা জি আরপিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জি আরপি। সেই সঙ্গে এই ঘটনায় ছুটে আসেন ইংরেজ বাজার থানার আই সি সহ পুলিশ বাহিনী। ঘটনায় জিআরপির সঙ্গে আলোচনা করেন থানার আই সি বলে খবর। এই ঘটনায় আবারও রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদা জি আরপি। যদিও জি আর পি কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে ওই ছাত্রী মৈত্রী ঝা জানায়, সে সেই সময় জেগে ছিল। তাঁর ফোনটি ব্যাগে রাখতেই হলুদ রঙের শার্ট পরা এক যুবক কামরায় ঢুকে তাঁর ব্যাগ ছিনতাই করে নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। সে ধরার চেষ্টা করলেও ওই যুবক ট্রেনের তলা দিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় ওই ছাত্রীর মা জয়শ্রী ঝা বলেন, তারা এদিন আপ মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে করে বাড়ি ফিরছিল। সেই সময় কামড়ার মধ্যে এক যুবক ওঠে এবং হঠাৎ করে তাঁর মেয়ের ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। তাকে ধরতে মেয়ে ও তাঁর বাবা ঝাপ দেয়। যদিও ব্যগ উদ্ধার করা সম্ভব হয়নি।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/EX0DuEPfv2c