মালদার মকদুমপুরের বি.জি.রোডের বঙ্কিমচন্দ্র বাজারে ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য দোকান ঘর ও প্ল্যাটফর্ম উদ্বোধন হল বৃহস্পতিবার। এদিনের অনুষ্ঠানে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ এই প্লাটফর্মের প্রদীপ প্রজ্বলন করে অনুস্থানের সূচনা করেন। এদিনের এই অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও হাজির ছিলেন মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্যরা। পরে এই প্লাটফর্মের ফিতা কেটে উদ্বোধন করেন বিধায়ক তথা চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে বলে জানা যায়।
এবিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ জানান, ২০০৫ সালে তারা যে যেখানে বসে ছিল, তাদের ঘর দেওয়া হয়েছিল। কিন্তু এই ঘর তৈরির পর ১০-১৩ জন ঘর পায়নি। এদিন তাদের মধ্যে ১০ জন ব্যবসায়ীকে দোকান ঘর দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে ব্যবসায়ীদের জন্য একটি প্ল্যাটফর্ম করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, বাকি ৩ জন ব্যবসায়ীকে আগামী দিনে দোকান ঘর দেওয়া হবে বলে আশাবাদী তিনি। এছাড়াও জনসাধারণ যাতে সুস্ট ভাবে বাজার করতে পারেন তার ব্যবস্থা করবেন বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/MDS7A3b1Ct8