শনিবার ছিল বছরের শেষ দিন। আর এই শেষ দিন ছিল চৈত্র সংক্রান্তি ও চড়ক পুজো। আর এই পুজো উপলক্ষে এদিন পুরাতন মালদার বাচামারি হালদার পাড়া এলাকায় এই চড়ক পুজোর আয়োজন করা হয়। তাই সন্ধ্যা নামতেই পুরাতন মালদার বাসিন্দারা ভিড় জমান হালদার পাড়া চড়ক মাঠে। এখানেও অন্যান্য জায়গার মতো গাজনদের পিঠে বংশী ঢুকিয়ে ঝোলান হয়। যা দেখতে এদিন বহু মানুষ হাজির হন মেলা প্রাঙ্গণে।
মালদা