দিন যত যাচ্ছে ততই এদিয়ে আসছে পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন এলাকায় ইতি মধ্যেই কর্মীদের নিয়ে সভা শুরু করেছে। বুধবার এরই অঙ্গ হিসেবে বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের কেন ডাঙ্গা গ্রামে এক কর্মীসভার আয়োজন করে ব্লক বিজেপি নেতৃত্ব। এদিনের এই সভায় হাজির ছিলেন বামনগোলা মণ্ডল-২ এর সভাপতি অনাদি মণ্ডল, প্রাক্তন মণ্ডল সভাপতি সুখেন্দু হালদার সহ আরও অনেকেই। এদিনের এই সভায় বামনগোলা মণ্ডল-২ এর সভাপতি অনাদি মণ্ডলের হাত ধরে বামফ্রন্টের লোকাল কমিটির সদস্য ঝন্টু রায়ের নেতৃত্বে বহু কর্মী সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান করে বলে খবর।
মালদা