গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে শারীরিক হেনস্থা করার অভিযোগ উঠল দুই গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে। সাংবাদিকদের প্রশ্নের কোন উত্তর না দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেড়িয়ে গেলেন আহত রেজিস্ট্রার অচিন্ত ব্যার্নজী।
সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে যোগ দিয়েছেন। ক্যামেরার সামনে তিনি কিছু বলতে না চাইলেও অন্যান্য অধ্যাপকেরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্মীকে রেজিস্টার খাতায় নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশ জারি করে ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দূর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছিলেন। এতেই অনেকের চক্ষুশূল হয়ে যান তিনি। আজ তিনি তার চেম্বারে বসে কাজ করছিলেন। সেই সময় চন্দন এবং রনি নামে বিশ্ববিদ্যালয়ের দুই গ্রুপ ডি কর্মী তাকে একটি বিলে সই করতে বলে। আর এই নিয়েই তার সাথে ওই দুই কর্মীর বিরোধ শুরু হয়। অভিযোগ এরপরেই ওই দুই কর্মী তাকে মারধর করে। অন্যান্য অধ্যপকরা এসে তাকে রক্ষা করে। কোন সুরাহা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বেড়িয়ে যান। গোটা ঘটনা নিয়ে সরোব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে ছাত্রছাত্রীরাও।
যদিও গোটা বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গোপাল চন্দ্র মিশ্রর হেলদোল দেখা যায় নি।