উত্তরদিনাজপুর

রায়গঞ্জের উদয়পুরে পথ দুর্ঘটনায় আহত দুই বাইক আরোহী

পথ দুর্ঘটনায় আহত হল দুই বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার উদয়পুর এলাকার রাজ্য সড়কে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিষ্ট হাসপাতালে ভর্তি করে। 

        স্থানীয় সুত্রে জানা যায় বাইকে চেপে দুই আরোহী রায়গঞ্জ - বালুরঘাট রাজ্য সড়ক দিয়ে রায়গঞ্জের দিক থেকে আসছিল। পথে নিয়ন্ত্রন হারিয়ে রাজ্য সড়কের পাশে থাকা একটি টেলিফোন পোলে ধাক্কা মারে। ঘটনার জেরে আহত হয় বাইকে থাকা দুই আরোহী। স্থানীয়রা জানান, বাইকে থাকা দুই জন মদ্যপ অবস্থায় মোটর সাইকেল চালানোর জন্য এই ঘটনা ঘটেছে। দুই জনের মধ্যে একজনের বাড়ি আব্দুল ঘাটা বলে জানা যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/bqBRckYd22Q