গাজোল ব্লকের হাজিনাকু মোহম্মদ হাই স্কুল কমিটির পক্ষ থেকে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে হাজিনাকু মোহম্মদ হাই স্কুলে আয়োজিত এই সভায় হাজির ছিলেন গাজোল চক্রের এস.আই প্রশান্ত কুমার রায়, হাজিনাকু মোহম্মদ হাই স্কুলের প্রধান শিক্ষক ননী গোপাল বর্মন, সহকারী প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ দেবনাথ, ব্লকের ২৫ টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি প্রতিনিধি, বিডিও-র প্রতিনিধি সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। জানা গেছে, গাজোলের ২৫টি হাই স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র কোথায় হবে ও তাদের পরীক্ষা যাতে ভালো ভাবে সম্পূর্ণ হয়, এই উদ্দেশ্য নিয়েই এই সভা বলে জানা গেছে। উল্লেখ্য চলতি বছরে গাজোল ব্লক থেকে মোট ৪০২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে।
এবিষয়ে হাজিনাকু মোহম্মদ হাই স্কুলের সহকারী শিক্ষক জীবনকৃষ্ণ দেবনাথ জানিয়েছেন, এদিনের আলোচনা সভায় গাজোলের ২৫টি হাই স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র করা হয়েছে ৮টি স্কুলে। পরীক্ষার্থীরা যাতে ভালো ভাবে পরীক্ষা দিতে পারে, তার উদ্দেশ্যে এদিনের এই আলোচনা সভা বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/BlZnzOyRezg