মালদার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো জলমগ্ন জেলার বিস্তৃর্ণ এলাকা। এই পরিস্থিতে কয়েক লক্ষ জলবন্দী মানুষ অসহায় সম্বলহীন ভাবে আশ্রয় নিয়েছে উঁচু জায়গা ও ত্রান শিবিরে। সরকারী ও বেসরকারী উদ্যোগে চলছে ত্রান বিলি। এরই মাঝে নিজেদের ব্যাক্তিগত উদ্যোগে কয়েক হাজার মানুষের জন্য দুইবেলা রান্না করা খাওয়ারের আয়োজন করেছেন জেলা প্রশাসনিক ভবনের সরকারী কর্মীরা। প্রতিদিন রান্না হচ্ছে মাছ মাংস ডিম ভাত ডাল সব্জি। নিজেরায় উদ্যোগ নিয়ে পৌঁছে দিচ্ছে রান্না করা খাওয়ার বন্যা দূর্গতদের কাছে। দশ পাঁচটা ডিউটি করা সরকারী কর্মীদের এই উদ্যোগে অভিভুত বন্যা দূর্গত থেকে সাধারন মালদাবাসী। শুধু শহরেই নয় গাজোলের বিভিন্ন এলাকায় বানভাসি মানুষদেরকে তারা পৌঁছে দিচ্ছেন খাওয়ার বলে জানান এক কর্মী।তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইংরেজবাজারের কাউন্সিলার শুভময় বসু।
মালদা