বাড়ির সানসেট তৈরি করাকে কেন্দ্র করে বাবা এবং ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। আক্রান্তদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করলে চিকিৎসকেরা তাদের কলকাতা স্থানান্তর করার পরামর্শ দেন। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার মিল্কি মোহনপুর এলাকায়। সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এই ঘটনায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তদের নাম, তসলিম সেখ(৬০) এবং আনারুল সেখ(২৫)। তারা সম্পর্কে বাবা ছেলে। বাড়ি মোহনপুর এলাকায়। অভিযুক্ত এনা সেখ, মনিরুল সেখ, লাকি সেখ সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিক্তিতে তদন্ত চলছে।
অভিযোগ, আহত তসলিমের ভাই সেখ মনতাজ বাড়ির কাজ করাচ্ছিলেন। সেই সময় জনালার সানসেট তৈরি করাকে কেন্দ্র করে বচসা শুরু হয় এনার সাথে তসলিমের। এনার লোকজন চড়াও হয় তসলিমদের উপর। ধারালো অস্ত্র ও ইটের ঘায়ে গুরুতর জখম হয় তসলিম ও তার ছেলে আনারুল। এরপর তাদের উদ্ধার করে পরিজনেরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করে। সেখান থেকে তাদের রেফার করা হয় কলকাতায়। ঘটনার তদন্তে ইংরেজ বাজার থানার পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/i3Mv79_nubM