গর্ভবতী নারী ও এক বছর পর্যন্ত শিশুদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স চালু করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আর এই নতুন ১০২ অ্যাম্বুলেস পরিষেবা চালু হতেই আশান্তির পরিবেশ তৈরি হয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের স্টেট জেনারেল হাসপাতালে। এই অ্যাম্বুলেন্স গুলির কাজ গর্ভবতী নারী ও এক বছর পর্যন্ত শিশুদের বাড়ি থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে বাড়ি কিংবা হাসপাতাল থেকে হাসপাতাল পর্যন্ত বিনামূল্যে পৌছে দেওয়া। সেই মতে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের জন্য দুটি অ্যাম্বুলেন্স বরাদ্দ করা হয়েছে। এই অ্যাম্বুলেন্স গুলি হাসপাতালে রোগীর পরিষেবা শুরু করতেই শুরু হয়েছে আশান্তি। এতদিন ধরে মাতৃযান পরিষেবা দিয়ে আসা বেসরকারি অ্যাম্বুলেন্স চালকরা ইতি মধ্যেই অন্দোলনে নামার হুমকি দিয়েছে। দীর্ঘ দিন স্বাস্থ্য পরিষেবায় যুক্ত এই বেসরকারি অ্যাম্বুলেন্স সংগঠনের দাবি তাদের স্বার্থরক্ষা করে সুষ্ঠ ব্যবস্থাপনা চালু হোক। নইলে তারা পরিষেবা বন্ধ করে আন্দোলনের পথে নামবে। জরুরী পরিষেবায় যুক্ত অ্যাম্বুলেন্সের পরিষেবাটি বন্ধ হলে সাধারন মানুষ ও অসুস্থ্য রোগীদের যে সমস্যা হবে। এই জটিল সমস্যা কাটাতে আলোচনার মধ্য দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করছেন হাসপাতাল সুপার ডাঃ প্রকাশ রায় ও রোগীকল্যান সমিতির চেয়ারম্যান কার্তিক পাল। এই বিবাদ প্রসঙ্গে জানা গেছে সদ্য চালু ১০২ নাম্বার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হওয়াতে মাতৃযান বুকিং ব্যবস্থা থেকে সরকারি ভাবে বাদ গেছে। বেসরকারী অ্যাম্বুলেন্স চালকরা এতদিন ১০২ ব্যবস্থার মাধ্যমে মাতৃযান পরিষেবা দিত।
এই বিষয়ে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ প্রকাশ রায় জানান, নতুন ১০২ অ্যাম্বুলেন্স চালু হতেই মাতৃযান পরিসেবা দিয়ে আসা বেসরকারি অ্যাম্বুলেন্স সংগঠনের মধ্যে একটি সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি আলোচনার মধ্যদিয়ে সমস্যার সমাধান বের করা হবে।
অপরদিকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা পৌর প্রধান কার্তিক পাল জানান, এই ধরনের সমস্যা সব জায়গায় দেখা দিয়েছে। আমরা আলোচনার মধ্য দিয়ে সমাধান বের করার চেষ্টা হচ্ছে বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/gCCwrlIY9xA