মালদা

বাংলাদেশে পাচারের আগে উদ্ধার ১৫টি গরু ও মহিষ

মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজার থানার রায়পুর এলাকা দিয়ে বাংলাদেশে গরু পাচারের সময় ১৫টি গরু ও মহিষ উদ্ধার করল গ্রামবাসী ও বি এস এফ। ভরা বর্ষা ও নদীর জল বেড়ে যাওয়ার ফলে পাচারকারীরা এই সুযোগে রাত্রিবেলা গরু গুলি বাংলাদেশে পাচার করছিলো। সেই সময় গ্রামবাসী ও বি এস এফ গরুগুলি আটক করে। যদিও পাচারকারীদের খোঁজে তল্লাশী চালাচ্ছে বি এস এফ ও পুলিশ। 

             ভয়ঙ্কর বন্যায় প্লাবিত মালদা জেলা। মহানন্দা ও পূর্ণভবা নদীর জলে ডুবে গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার। এর ফলে কার্যত উন্মুক্ত হয়ে পরেছে গোটা সীমান্ত। এই পরিস্থিতে সীমান্ত পাহাড়া দেওয়া কঠিন হয়ে পরেছে বি এস এফ জাওয়ানদের। আর এরই সুযোগ নিয়ে নদী পথ দিয়ে বাড়ছে গরু পাচার। মঙ্গলবার গভীর রাতে মালদার ইংরেজবাজার থানার রায়পুর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার করছিলো পাচারকারীরা। সেই সময় গ্রামবাসীরা বাঁধা দিলে পাচারকারীরা ১৫টি গরু ও মহিষ ছেড়ে পালিয়ে যায়। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে নদীপথে পাচারকারীদের খোঁজে তল্লাশী শুরু করেছে বি এস এফ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।