লরি ট্রেকার সংর্ঘষে মৃত এক। আহত বেশ কয়েক জন। যাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। মালদার ইংরেজবাজার থানার কাঞ্চটারের দীঘিপাড়ার ঘটনা। মৃত ওই ব্যাক্তির নাম পলু ঘোষ(৪৫)। ঘটনায় আহত দুলাল সাহা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে এদিন সকাল বেলা মালদা শহর থেকে যাত্রী নিয়ে মহুদিপুরে দিয়ে যাচ্ছিল এক ট্রেকার। পথে দিঘিপাড়া এলাকায় ট্রেকারটি রাস্তায় দাঁড়িয়ে যাত্রী নামাছিল। সেই সময় পেছন থেকে আসা এক লরি তাদের ধাক্কা মারলে ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেডিক্যালে নিয়ে আসা হলে পলু ঘোষের মৃত্যু হয় ও দুলাল সাহার বাম পা কাটা যায়। ঘটনায় লরিটিকে আটক করে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
এবিষয়ে আহতদের পরিবারের সদস্যরা জানায়, এদিন ট্রেকারে করে সকলে মহদিপুর পারকিং এর দিকে যাচ্ছিল। পথে ট্রেকার দাঁড়িয়ে পড়লে পেছন থেকে আসা একটি লড়ি সজোরে ধাক্কা মারে। যার কারনে পলু ঘোষ নামে এক জনের মৃত্যু হয়। ও দুলাল সাহা নামে একজন গুরুতর আহত হন।