বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার ১০ টি গরু। গ্রেফতার ৩ পাচারকারী। জেলা জুড়ে জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা। সঙ্গে সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ছেয়ে যাচ্ছে চারিদিক। এক হাত দূরে থাকা মানুষকে দেখা কঠিন হয়ে উঠেছে। এই সুযোগ কাজে লাগাতে সক্রিয় গরু পাচারকারীরা। বুধবার রাতে অবৈধভাবে বাংলাদেশে পাচার করার সময় শ্মশানি বিওপির ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা সীমান্তে কর্মরত থাকাকালীন একটি পিকআপ ভ্যানকে আটক করে। সেখান থেকে উদ্ধার করা হয় ১০ টি গরু। গ্রেফতার করা হয় তিন পাচারকারিকে। ধৃতদের নাম রাব্বানি শেখ(৩০), লতিপ শেখ(৬০), বাড়ি বৈষ্ণবনগর থানার অন্তর্গত মেহেনপুর এলাকায়, দিলুয়ার শেখ(২৮) বাড়ি কালিয়াচক থানার মোজমপুর। রাব্বানি শেখ ও লতিপ শেখ সম্পর্কে বাবা ছেলে। বৃহস্পতিবার ধৃতদের ও উদ্ধার হওয়া গরুগুলি কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/69Aq6oBxIsc
মালদা