ভারতীয় জনতা যুব জন মোর্চার পক্ষ থেকে ডিসট্রিক্ট ইন্সপেক্টর(এস.ই) নিকট শিক্ষা সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সমস্যা ও তার সমাধানের দাবিতে একটি ডেপুটেশন দেওয়া হয়। তাদের ডেপুটেশনের মুল উদ্দেশ্যে হল পশ্চিমবঙ্গে শিক্ষার নামে যে কাজ চলছে তার বিরুদ্ধে। তাদের মধ্যে বর্তমান শিক্ষাবর্ষের মাধ্যমিক টেস্ট পরীক্ষায় কাশ্মীর, অরুণাচল প্রদেশ ও আক্সইকে ভারত মানচিত্রের বহির্ভূত হিসাবে দেখানো হয়েছে - যা খুব নিন্দনীয়, শিক্ষায় প্রচলিত বাংলা শব্দের পরিবর্তে বিদেশি, বিজাতীয়, আরবি, ফার্সি প্রভৃতি শব্দের ব্যবহার প্রত্যহ বেড়ে চলেছে যা মাতৃভাষা ভুলিয়ে দেওয়ার চক্রান্ত স্বরূপ - প্রশাসনকে এই বিষয়ে হস্তক্ষেপ নিতে হবে, ২০০৯ ও ১০ প্রাইমারী শিক্ষকের নিয়োগ হাইকোর্টে রায় দিয়েছে তা স্বত্বেও কেন হচ্ছে না - জবাব চাই এই সমস্ত বেশ কয়েক দফা দাবি নিয়ে তারা আজ এই ডেপুটেশন কর্মসূচীটি করেন। আজ এই কর্মসূচীতে শতাধিক কর্মী সমর্থক অংশ নেয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/JGz6p5S3NgU