উত্তরদিনাজপুর

মোবাইল ফোনে ছাত্রীদের অশ্লীল ছবি দেখানো ও খারাপ ব্যবহার করার অভিযোগে গ্রেফতার এক শিক্ষক

কলকাতার বেসরকারির স্কুলের ঘটনার পর এবারে আবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সরকারী নিম্নবুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীদের মোবাইলে খারাপ ভিডিও দেখানো ও খারাপ ব্যবহার করার অভিযোগে বিক্ষোভ। অভিযোগ কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের ডালিমগা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক সুরজিৎ ঘোষ চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়েছিলেন এবং শারীরিক লাঞ্চনা করেছিলেন। শুধুতাই নয় একাধিক ছাত্রীদের শিক্ষক সুরজিৎ ঘোষ অশ্লীল ভিডিও দেখাতেন বলে অভিযোগ। এই বিষয়ে আগেই স্কুলে অভিযোগ জানানো হয়েছিল বলে অভিভাবকদের অভিযোগ। গত ২রা নভেম্বর চতুর্থ শ্রেনীর ছাত্রী তার বাড়ির অভিভাবকে শিক্ষকের এই ধরনের অশ্লীল আচারনের কথা জানায়। মাঝে দুই দিন স্কুল বন্ধ থাকায় কোন কিছু হয়নি। মঙ্গলবার স্কুল খোলার পরে অভিভাবকরা স্কুলে ক্ষোভে ফেটে পড়ে এবং স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ২ নং চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্তিক চক্রবর্তী। তিনি ঘটনার সত্যতা শিকার করে জানান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে অভিযুক্ত শিক্ষকের শাস্তি ব্যবস্থা করা হবে এবং বিষয়টি তার উর্ধতন কর্তিপক্ষকেও জানানো হবে বলে আশ্বাস দেন তিনি। 

    উল্লেখ্য ২০১৪ সালে অভিযুক্ত শিক্ষক সুরজিৎ ঘোষ কালিয়াগঞ্জের পুর এলাকার মিলনময়ি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন তার বিরুদ্ধে সেই সময় স্কুলের ছাত্রীদের সাথী অশ্লীন আচারনের অভিযোগ উঠেছিল। সেই সময় অভিভাবকদের বিক্ষোভের জেরে তাকে সেই বিদ্যালয় থেকে স্থানান্তর করে ডালিমগা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষকতায় যোগ দেন। আবারো শিক্ষক সুরজিৎ ঘোষের বিরুদ্ধে আবার ৩ বছর পড়ে স্কুলের ছাত্রীদের সাথে আশ্লীল আচারনের অভিযোগ উঠেছে। 

    অপরদিকে অভিভাবকদের অভিযোগ স্কুলের শিক্ষক সুরজিৎ ঘোষ স্কুলের চতুর্থ শ্রেনীর ছাত্রীকে আশ্লীল ভিডিও এবং শারীরিক লাঞ্চনা করেছিলেন গত ২রা নভেম্বর। ছাত্রীটি তার অভিভাবকদের সেদিনি জানায়। মাঝে দুই দিন স্কুল বন্ধ ছিল। মঙ্গলবার স্কুল খুলতেই সকল অভিভাবকেরা একত্রিত হয়ে স্কুলে বিক্ষোভ দেখায় শিক্ষকের শাস্তির দাবিতে। 

    স্কুলের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষিকা শ্রিলেখা রায় জানান, আমি ছাত্রী এবং অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি তিনি তার ঊর্ধ্বতন কর্তিপক্ষকে জানিয়েছেন। শিক্ষকের বিরুদ্ধে তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্তিক চক্রবর্তী স্কুলে আসেন ঘটনার তদন্তে।

    এই ঘটনায় অভিযুক্ত কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁ নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুরজিৎ ঘোষ কে গ্রেফতার করেছে পুলিশ। কালিয়াগঞ্জের অবর বিদ্যালয় পরিদর্শক প্রান্তিক চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই শিক্ষকের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ তাকে রায়গঞ্জ কোর্টে পাঠানো হয়।  
বিস্তারত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/OsFU2bMuMoo