প্রতি বছরের ন্যায় এই বছরও সাধন সংঘ আশ্রম এর পরিচালনায় এবং গাজোল খেলার সাথী ক্লাবের সহযোগিতায় গাজোলে আয়োজন করা হয় একটি শিবির। আজ এই শিবিরে আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, কম্বল বিতরন অনুষ্ঠান। প্রায় ২৫০ জনের হাতে তুলে দেওয়া হয় কম্বল। অনুষ্ঠানে উপস্থিত ঋষীকেশ থেকে আগত অষ্টকেতন মহারাজ এবং অখণ্ড মহারাজ, সাধন সংঘ আশ্রম ও গাজোল খেলার সাথী ক্লাবের সদস্যবৃন্দ সহ অন্যান্যরা। সাধন সংঘ আশ্রম এর এক সদস্য জানান, তারা প্রতি বছরই এমন সামাজ সেবা মুলক কাজ করে থাকেন। তাই প্রতি বছরের ন্যায় তারা এই বছরও এই অনুষ্ঠানের আয়োজন করেছেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/mW5iwyO0bU4