উত্তরদিনাজপুর

ব্যালট বাক্স লুঠ করতে এসে ভোটারদের গনপিটুনি, ঘটনায় জখম আটজন তৃণমূল দুস্কৃতী

ব্যালট বক্স লুট করতে এসে বাধা হয়ে দাঁড়াল ভোটার। সোমবার এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের দরিমানপুর এলাকা। ভোটারদের গনপিটুনিতে জখম হল আট জন তৃণমূল আশ্রিত দুস্কৃতী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। আহতরা হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।

জানা গেছে, শান্তিপূর্ণ ভাবেই ভোট গ্রহণ চলছিল হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের দরিমানপুর বুথে। বেলা বারোটা নাগাদ একদল দুস্কৃতী মোটর বাইকে করে এসে ব্যালট বাক্স ছিনতাই করার চেষ্টা করলে ভোটার ও স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে ফেলে। তাদের হাতে নাতে ধরে শুরু হয় গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। ঘটনায় উত্তেজনা স্থানীয় এলাকায়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/FyBlE6mlAVc