উত্তরদিনাজপুর

ডেঙ্গু নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ নিল কালিয়াগঞ্জের ত্রিধরা ক্লাবের সদস্যরা

রাজ্যের চার পাশে যেভাবে ডেঙ্গুর দেখা দিয়েছে সেখানে দারিয়ে সাধারন মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। প্রশাসনের তরফ থেকে সাধারন মানুষদের সচেতন করতে বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহণ করে থাকে। প্রশাসনকে শুধু এগিয়ে আসলে হবে না। সাধারন মানুষরা যাতে নিজ নিজ এলাকায় ডেঙ্গু না হয় সেই কারনের নিজেদের উদ্যোগ গ্রহণ করা প্রয়জন। তা না হলে প্রশাসন যতই এগিয়ে আসুক না কেন ডেঙ্গু আমাদের সমাজ থেকে নিরাময় করা যাবে না। তেমনি ডেঙ্গু নিরাময় করার জন্য এক অভিনব উদ্যোগ দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ার ত্রিধরা ক্লাবের সদস্যের। ডেঙ্গু নিরাময়ের সাথে সাথে সাধারন মানুষদের সচেতন করতে রবিবার তাদের ক্লাব প্রাঙ্গন থেকে ক্লাবের সদস্যরা হাতে ঝাটা, ব্লিচিং পাঊডার ও মশা মারার তেল নিয়ে রাস্তায় নামে। রাস্তার ধুই ধারে যেখানে নোংড়া জমে রয়েছে সেখানে ঝাড় দেওয়া থেকে শুরু করে রাস্তার দুই পাশের ড্রেনে ও নোংরা স্থানে পৌর বাস স্ট্যান্ডে ব্লিচিং পাঊডার ও মশা মারার তেল ছিটানো হয়। 

        ত্রিধারা ক্লাবের সম্পাদক সুজিত সরকার জানান, যেভাবে চারিপাশে ডেঙ্গু থাবা বসিয়ে চলেছে। সেখানে দারিয়ে শুধু প্রশাসনের কাজ নয় আমাদের মতো সাধারন মানুষের সমাজের প্রতি দায়িত্ব রয়েছে। সেখানে দারিয়ে আজ তাদের ত্রিধারা ক্লাবের পক্ষ থেকে রাস্তার ধুই ধারে যেখানে নোংরা জমে রয়েছে সেখানে ঝাড় দেওয়া থেকে শুরু করে রাস্তার দুই পাশের ড্রেনে ও নোংরা স্থানে সহ পৌরবাস স্ট্যান্ডে ব্লিচিং পাঊডার ও মশা মারার তেল ছিটানো হয়। এবং সাধারন মানুষদের সচেতন করা হয়। কিভাবে আমাদের সমাজ থেকে ডেঙ্গু নিরাময় করা যায় সেই ব্যাপারে।