উত্তরদিনাজপুর

ভোট কেন্দ্রে যাবার জন্য গাড়ি না পাওয়ায়, জাতীয় সড়ক অবরোধ করে ভোট কর্মীদের বিক্ষোভ

ভোট কেন্দ্রে যাবার জন্য গাড়ি না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো ভোট কর্মীরা। রবিবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনাস এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ভোট কর্মীরা। ইসলামপুর থেকে চোপড়া, গোয়ালপোখর, চাকুলিয়া ও করনদিঘি ব্লকের ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টারে যাবার জন্য খুব সকালে বাড়ি থেকে বেড়িয়ে ইসলামপুরে বাস টার্মিনাসে পৌঁছায় ভোটকর্মীরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ডিসিআরসিতে পৌঁছানোর গাড়ি না পেয়ে ক্ষুব্ধ হন ভোট কর্মীরা। যার ফলে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ভোট কর্মীরা। পরে ইসলামপুরের এআরটিও ঘটনাস্থলে পৌঁছে ভোট কর্মীদের গাড়ির ব্যবস্থা করলে অবরোধ বিক্ষোভ উঠে যায় বলে জানা গেছে।

এদিনের এই বিক্ষোভের মাঝে মহম্মদ রফিক আলম নামে এক ভোট কর্মী বলেন, তিনি এর আগে চার চারটি নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু প্রশাসনের এমন দুরাবস্থা এর আগে তিনি দেখেননি। রাস্তায় একটিও গাড়ি নেই। যার কারনে তারা নিজের নিজের কেন্দ্রে পৌছাতে পারছেন না। যার কারনে তারা এই অব্রধে নেমেছেন।

যদিও ইসলামপুরের এআরটিও এস.কে ভুটিয়া বলেন তিনি খবর দিয়েছেন গাড়ি চলে আসছে।