চাঁচলে উদ্ধার পাম তেলকে সরসার তেল বানানোর কারখানা। চাঁচল ২ নম্বর ব্লকের কাজলদীঘি মাঠে একটি গডাউন ঘরে চলছিল এই কারবার। জানা যায়, গোপন সুত্রে খবর পায় চাঁচল এস ডি ও দেবাশিস চ্যাটার্জি। এরপর তিনি চাঁচল থানার সাহায্য নিয়ে আজ সেখানে হানা দেয়। কারখানায় গিয়ে দেখেন সেখানে তৈরি করা হচ্ছে ভেজাল তেলকে সরসার তেল। এরপর সেখান থেকে কয়েক কোটি টাকার তেল এবং ক্যামিকাল, রঙ, তেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। সেখান থেকে তেল কারখানার চার কর্মীকে গ্রেফতার করে পুলিশ। শীল করে দেওয়া হয় কারখানাটি। সেখানে বিভিন্ন নামিদামি কোম্পানির মার্ক ব্যাবহার করে তৈরি হচ্ছিল ভেজাল তেল। ঘটনায় পলাতক ওই তেল কারখানার মালিক সঞ্জয় সাহা। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/d6mFiLvCut0
মালদা