মালদা

আচমকায় পাটের গোডাইনে আগুন। ক্ষতির পরিমান প্রায় দশ লক্ষ টাকা

পাটের গোডাইনে বিধ্বংশী আগ্নিকান্ডের জেরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুরে একটি পাটের গোডাইনে। এই বিধ্বংশী আগ্নিকান্ডের জেরে পুড়ে ছাই হয়ে যায় প্রায় দশ লক্ষ টাকার পাট। জানাজায়, চারজন পাট ব্যবসায়ী হাট থেকে পাট, তিল ও ধান কেনে মার্কেটিং এর গোডাউনে রেখেছিলেন। শনিবার পাটগুলি অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বেলা দশটার নাগাদ ব্যাবসায়ীরা পাটগুলি আনতে যায়। তাদের সামনেই আচমকা তারা দেখতে পান পাটে আগুন। চিৎকার চেচামেচিতে এলাকার মানুষ এখানে পৌছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। প্রথমে স্থানীয় মানুষ আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও কোন সুফল বেড়িয়ে না আসায়। খবর দেওয়া হয় ইসলামপুরের দমকল কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। দমকল বাহিনী পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। জানা গিয়েছে আগুনে লাগার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় দশ লক্ষ টাকা।